শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৭ পিএম, ২০২১-০২-০৪
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনষ্টিটিউট। চট্টগ্রামের স্থানীয় দানশীল ব্যাক্তিদের দানে গড়া এ প্রতিষ্ঠান। মা ও শিশু হাসপাতালের চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষ এ ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনষ্টিটিউট নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। আজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি । এসময় তিনি ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনষ্টিটিউট এর নির্মাণ কাজের জন্য ৫ কোটি টাকা অনুদান ঘোষণা করেন।
এসময় চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি সাবিহা মুসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন দাতা সদস্যবৃন্দ, নির্বাহী সদস্য, ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় এ হাসপাতাল ইতিহাস হয়ে থাকবে। করোনা কালীন মা ও শিশু হাসপাতালের অবদান অবিশ্বরণীয়। অন্য হাসপাতালের ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন । অপরদিকে মা ও শিশু হাসপাতালের করোনা মোকাবেলায় অগ্রনী ভূমিকা রাখছে। এ হাসপাতালের জন্য তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও অর্থিক অনুদান দিবেন বলে আশ্বাস দেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য এস এম আবু তৈয়ব ১০ লক্ষ টাকা, চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল ও রিচার্স ইনইস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক পরিবার ১ কোটি টাকা , এনআরবি গ্লোবাল ব্যাংকের পক্ষ থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited